,

এলাকা ছাড়ার হুমকি দিয়ে আদাবর থানা ছাত্রলীগ সভাপতির ওপর হামলা

news-image

অনলাইন ডেস্ক : এলাকা ছাড়ার হুমকি দিয়ে রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত গভীর রাতে আদাবর থানা ছাত্রলীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে রিয়াজসহ তিনজন আহত হন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ গণমাধ্যমকে বলেন, বৈশাখের অর্ডার দেয়া পাঞ্জাবির জন্য মিরাজ নামের একজনকে নিয়ে অফিসের সামনে অপেক্ষা করছিলাম। হঠাৎ দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে। কয়েক মিনিট পর ৮-১০ জন এসে বলে, তোদের না এলাকা ছাড়তে বলেছি, এখনও ছাড়িস নাই। বস বলছে, তোদের এলাকা ছাড়তে। এ কথা বলেই পাইপ দিয়ে আঘাত করে। পরে একটু সামনেই আদাবর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন ইসলাম শুভকেও বেধড়ক পিটিয়ে আহত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ওসি কাউসার আহমেদ বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর