,

কামরান বুকে জড়িয়ে নিলেন মেয়র আরিফকে

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের গত দুই নির্বাচনে তারা ছিলেন প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক মতাদর্শও তাদের ভিন্ন। রাজনীতির মাঠে একে অপরের প্রতিপক্ষ। কিন্তু যখনই কোন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা হয় তখন ঘুচে যায় সকল দুরত্ব। সকল বিভেদ ভুলে খোশগল্পে মেতে ওঠেন তারা। বিশেষ করে গণমাধ্যমের কোন অনুষ্ঠান হলে তো আর কথাই নেই। রীতিমতো জমে ওঠে আড্ডা। বলছিলাম, সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কথা।

রবিবার এমনই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ে দেখা গেল সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়রকে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। কোলাকুলির মাধ্যমে বাংলা নতুন বছর শুরু করেন তারা।

বেলা ১১টা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানের। অতিথি হিসেবে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এর পরপরই শহীদ মিনারে আসেন আরেক অতিথি বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

শহীদ মিনারে প্রবেশের পরই আরিফকে বুকে জড়িয়ে নেন কামরান। শুভেচ্ছা বিনিময় করেন নববর্ষের। এরপর বিনিময় হয় কুশল। আরিফের কাছে তার মায়ের শারীরিক অবস্থা জানতে চান কামরান। আরিফ জানান, অবস্থা এখন মোটামুটি ভালো।

আরিফের মায়ের অবস্থা ভালো শুনে কামরানের সাথে শুকরিয়া আদায় করেন তার স্ত্রী আসমা কামরান। মা হচ্ছেন ‘দোয়া খনি’ মন্তব্য করেন আসমা কামরান। মায়ের দিকে বেশি করে খেয়াল রাখারও অনুরোধ জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর