,

কচুরিপানার ফুলে বিয়ে হল আমের!

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পহেলা বৈশাখে কচুরিপানার ফুল দিয়ে আমের বিয়ে দিলো শিশুরা। কুমিল্লার গ্রামগুলোতে শিশুরা খেলার ছলে কচুরিপানা দিয়ে বিয়ের আসর সাজায়। পরে দুটি আমকে বর-কনে সাজিয়ে বিয়ে দেয়। এতে শিশুদের একটি পক্ষ থাকে বরের পক্ষে আর অন্য পক্ষ থাকে কনের পক্ষে। তারা মাটি আর পাতা দিয়ে খেলনা খাবারও রান্না করে। আমের বিয়ের পর তারা আম কেটে খেতে শুরু করে।

কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের নাবিলা মোস্তফা নিঝুম নামের এক শিশু বলেছে, সে তার মার কাছে শুনেছে- পহেলা বৈশাখে আমের বিয়ে হয়। এর আগে আম খাওয়া ভালো নয়। তখন আমে আঠা থাকে। যা মুখের ক্ষতি করে। তাই তারা আমের বিয়ের আযোজন করেছে।

কুমিল্লার লেখক ও শিক্ষাবিদ এহতেশাম হায়দার চৌধুরী বলেন, ইলিশ পান্তা বাঙালীর সংস্কৃতি নয়। এটা নগর কেন্দ্রীক বাণিজ্যিক সংস্কৃতি। আমরা ছোট বেলায় নতুন বছরে পুকুর থেকে ধরা কিংবা বাজার থেকে আনা বড় মাছ দিয়ে ভাত খেয়েছি। বাড়ির বড় মোরগটি রেখে দেয়া হতো বছরের প্রথম দিন খাওয়ার জন্য। সে দিন স্বজনরা এ বাড়ি থেকে ওই বাড়িতে যেতাম। এছাড়া বাদি গাছের গোটা আর আম মুখে পুরে পুকুরের পানিতে ডুব দিয়ে খেতাম। এতে নাকি সারা বছর শরীরে গুটি হবে না বলে মুরব্বিরা বলতেন। আর বিকালে সবাই মিলে মেলায় যেতাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর