,

‘আপনারা সবাই পান্তা ভাত খেয়েছেন?’

news-image

অনলাইন ডেস্ক : সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এসময় তিনি বলেন, আপনারা সবাই পান্তাভাত খেয়েছেন?

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি এখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য খুবই এক্সসাইটেড হয়ে আছি।

তিনি বলেন, ময়মনসিংহে আমি সাত বছর ছিলাম। এরপর ঢাকায় চার বছর এফসিপিএস করেছি। এখানে এসে মনে হচ্ছে, আমার দ্বিতীয় বাড়িতে এসেছি।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে’ সংগীতে নতুন বছরকে বরণ করা হয়।

এর আগে স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন ও জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা জোরদারের জন্য বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর