,

ভাল ডাক্তার হতে হলে আগে ভাল মানুষ হতে হবে-ডা. লোটে শেরিং

news-image

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, ‘ভাল ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। মানবিক হতে হবে।’তিনি বলেন, ‘চিকিৎসকদের মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয় সামাজিক-রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ আছে।’রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং এসব কথা বলেন।

এরআগে রোববার সকালে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং তার শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে এসে শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের স্মৃতি রোমন্থণ করে বক্তব্য রাখেন তিনি।প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের আগমনে সহপাঠি, শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, স্বাস্থ্য সচিব জি এম সালেহ উদ্দিন বক্তব্য রাখেন।পরে তিনি ক্যাম্পাসে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং তার ব্যাচম্যাটদের সাথে একান্তে কিছু সময় কাটান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর