,

ফের ভাইরাল সালমান-ঐশ্বরিয়ার প্রেমের ছবি

news-image

আবারও ভাইরাল হয়েছে বলিউডের দুই জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের ছবি।ছবিতে দেখা যাচ্ছে, সোজা ক্যামেরার দিকে চোখ ঐশ্বরিয়ার। মুখে লেগে আছে হাসি। পাশে বসে সালমান খান। প্রেমের গুঞ্জন ছড়াতে পড়ানোর মতোই একটি রোমান্টিক ছবি।

তবে নতুন কোনও গসিপের ইন্ধন নেই এই ছবিতে। কারণ এ ছবি সেই সুসময়ের। যখন ডেট করছিলেন এই দুই তারকা। হঠাৎ করেই পুরনো এই ছবি ফের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’। সেই ছবির সেটেই সালমান-ঐশ্বরিয়ার প্রেম গভীর হয়। তিন বছরের মধ্যেই অর্থাৎ ২০০২ সাল নাগাদ ভাঙন ধরে সে সম্পর্কে।
সেই ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি। একদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন ঐশ্বরিয়া রাই।অন্যদিকে কখনও ক্যাটরিনা কাইফ, কখনও বা লুলিয়া ভানতুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে জড়িয়ে পড়তে থাকেন সল্লু মিঞা। এতদিন পরে পুরনো ছবি দেখেই নস্ট্যালজিয়ায় ভেসে চলেছেন অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর