,

মোদির বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী!

news-image

ভারতের সবচেয়ে বড় রাজ্যের গুরুত্ব বোঝা য়ায় ৫ বছর অন্তর সাধারণ নির্বাচন এলেই। গোটা দেশে মোট ৫৪৩টি আসনের মধ্যে উত্তরপ্রদেশেই রয়েছে ৮০টি। স্বভাবতই শাসকবিরোধী সব দলের বাড়তি নজর থাকে রাজ্যটির দিকে। অতীতে দেশকে ৭ জন প্রধানমন্ত্রী উপহার দিয়েছে গো-‌বলয়ের এই রাজ্য। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয়ী হয়ে এসেছেন এই রাজ্যেরই বারাণসী থেকে।

কিন্তু, আলোচনার বিষয়বস্তু তা নয়। এবার মোদিকে বেগ দিতে তার বিরুদ্ধে প্রার্থী হওয়ার লাইন লেগেছে। অথচ, প্রধান বিরোধী দল কংগ্রেস এখনও আসনটি ফাঁকা রেখেছে। সম ভারের আর এক বিরোধী শিবির সমাজবাদী পার্টি-‌বহুজন সমাজ পার্টি-‌রাষ্ট্রীয় লোকদলের ‘‌মহাজোট’‌ একই অবস্থান নিয়ে মজা দেখছে। আলোচনার বিষয় তা-‌ও নয়। এসবের মধ্যে একটি প্রশ্ন বার বার উঠে আসছে। তা হলো, সদ্য কংগ্রেস সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত রাজীব গান্ধী-‌তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কি এবার মোদির বিরুদ্ধে প্রার্থী হবেন?‌

এদিকে বিজেপিকে অত্যাচারী দল আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মোদি ক্ষমতায় বসে ধর্ম নিয়ে রাজনীতি আর লুটতরাজ করছে। এর মধ্যেই মোদিকে হারাতে তার বারাণসী আসনে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লড়তে পারেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।আগামী বৃহস্পতিবার ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। ওই দিন কর্ণাটকের ১৪টি আসলে ভোট অনুষ্ঠিত হবে। আসনগুলোতে বিজেপির পক্ষে জনসমর্থন আদায়ে শনিবার রাজ্যটিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় কংগ্রেসকে ছুড়ে ফেলার আহ্বান জানিয়ে মোদি বলেন, পরিবারতান্ত্রিক দলটি বর্তমানে দেশদ্রোহীদের মতো কাজ করছে। যার পরিণতি তারা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিন ভোগ করবে।

একই দিন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জনসভায় তৃণমূল নেত্রী মমতা অভিযোগ করেন, মোদি সরকারের আমলেই ভারতে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। মোদিকে অত্যাচারী হিটলার বলেও আখ্যা দেন তিনি।মমতা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনসভায় একে অপরের সমালোচনার মধ্যেই উত্তরপ্রদেশের বারাণসীতে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লড়তে পারেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে। ২০১৪ সালে মোদির জয় করা এ আসন ছিনিয়ে নিতেই কংগ্রেস প্রিয়াঙ্কাকে আসনটি দিতে চায়। অবশ্য এর আগে প্রিয়াঙ্কা নিজেই বারাণসী থেকে লড়াইয়ের আভাস দিয়েছেন।

এদিকে, গেল বৃহস্পতিবার প্রথম দফা ভোটের দিন অন্ধ্রপ্রদেশে ইভিএম ঠিক মতো কাজ না করায়, আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তিনি রাজ্যে পুনরায় ভোট নেয়ারও দাবি জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর