,

নাসিরনগরে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাহুল সরকার(১৬) উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের যুগেন্দ্র সরকারের ছেলে। আজ রবিবার সকালে বাঘি বাজারের পাশ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়,শনিবার রাতে বাঘি বাজারে নিজের কনফেকশনারী দোকান বন্ধ করে বাড়ি ফিরেনি। বাড়ি না যাওয়ায় পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করে গভীর রাতে তার দোকানের পিছনে পানিবিহীন ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে। সকালে পরিবারের লোকজন নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর