মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে মরদেহ নিয়ে উধাও

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে এক কিশোরের মরদেহ নিয়ে পালিয়েছে রোগীর সঙ্গে আসা ব্যক্তিরা।শনিবার রাতে এই ঘটনা ঘটে।হাসপাতালে রেজিস্টার অনুযায়ী জানা গেছে, মরদেহটি জাহিদুল (১৭) নামের এক কিশোরের ছিল। সে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এক কিশোরকে অচেতন অবস্থায় নিয়ে আসে তিন মহিলাসহ ৪/৫জন। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এরই মাঝে হাসপাতালে একটি সড়ক দুর্ঘটনার গুরুতর আহত কয়েকজন রোগী আসলে জরুরি বিভাগের স্টাফরা ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগ কিশোরের মরদেহটি নিয়ে পালিয়ে যায় তার স্বজনেরা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়েদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁসে তার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্য রোগীদের দেখার সময় জানতে পারি তারা মরদেহটি নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, হাসপাতাল থেকে বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। রেজিস্টারের ঠিকানা অনুযায়ী মরদেহটি খুঁজতে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক