,

আজ বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা

news-image

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংকের সব শাখা থেকে আজ রোববার দিনব্যাপী বিনা খরচে প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সুযোগ পাবেন।জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে ইতালির পর দুবাইয়ে একদিনের এই বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে জানান আবুধাবি জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান।

মোহাম্মদ আমিরুল হাসান বলেন, সম্প্রতি জনতা ব্যাংকের মহাপরিচালক সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেন। প্রবাসীদের স্বদেশি ব্যাংকে লেনদেন ও রেমিট্যান্স পাঠানোয় প্রণোদনা দিতে ইতালিতেও একদিনের এমন বিশেষ ছাড় দেয়া হয়। আমিরাতে একটি নির্দিষ্ট দিবসে এ সুযোগ দেয়ার কথা জানান তিনি। সেই হিসেবে রোববার পহেলা বৈশাখে প্রবাসীদের জন্য বিনা খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিচ্ছি।

আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইন এই চারটি শাখায় প্রবাসীরা সুযোগটি গ্রহণ করতে পারবেন উল্লেখ করে তিনি প্রবাসীদের জনতা ব্যাংকের মাধ্যমে লেনদেনের আহ্বান করেন।

সৌজন্যে- জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর