মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে নাসিরনগরে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বর্ষবরণ । আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন বেনার,ফেস্টুন,রং-বেরঙের সাজ-সজ্জা এবং বাঙ্গালী জাতির ঐতিহ্যের প্রতিকসহ পৃথক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে উপস্থিত সকলকে পান্তা ভাত দিয়ে আপ্যায়ন করা হয়।

এছাড়াও বাংলা নববর্ষ ১৪২৬ বরণ ও উদযাপন উপলক্ষে নাসিরনগরে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় ব্যাচালর কোয়ার্টার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়া আমন্ত্রিত অতিথিদের ভর্তা ও পান্তা ভাত দিয়ে আপ্যায়ন করা হয়।এরমধ্যে ছিল বর্ষ বরণ,গ্রামীণ খেলাধূলা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক