,

ত্রিদেশী সিরিজের চূড়ান্ত সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৭ দিন। এর আগে দলগুলো নিজেদের প্রস্তুত করে নিতে ব্যস্ত সময় পার করছে। কেউ কেউ খেলছে ম্যাচও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশও খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

যদিও আয়ারল্যান্ড বাঁচাই পর্ব থেকেই বাদ পড়েছে তবুও অন্যদের প্রস্তুতিতে সাগ্রহে এগিয়ে এসেছে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে নিজের দেশেই আয়োজন করেছেন ত্রিদেশীয় সিরিজ। আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজটি। চলবে ১৭ মে পর্যন্ত।

সিরিজ উপলক্ষ্যে এরই মধ্যে উইন্ডিজ ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। চলতি সপ্তাহেই বাংলাদেশেরও দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এই সিরিজে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে অন্য দলের সঙ্গে। ৪টি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু

৫ মে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৭ মে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৯ মে আয়ারল্যান্ড-বাংলাদেশ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১১ মে আয়ারল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ মালাহাইড ক্রিকেট ক্লাব
১৩ মে বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ মালাহাইড ক্রিকেট ক্লাব
১৫ মে আয়ারল্যান্ড – বাংলাদেশ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১৭ মে ফাইনাল মালাহাইড ক্রিকেট ক্লাব

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর