,

গাজীপুরে কেয়া স্পিনিং মিল ও ১৫টি ঝুট গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

news-image

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে।

শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে কেয়া স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, ডিবিএল ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া মন্ডল জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে রাত ৯টার দিকে একই থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ১৫টি ঝুট গুদামে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরিভাবে নেভানোর কাজ চলছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আগুন স্থানীয় রমিজ উদ্দিন, সান্টু, আলমগীর, খোকন, মামুন, সাইফুল, আবুল কালাম ও আয়নালসহ ১০জন মালিকের ১৫টি গুদামে ছড়িয়ে পড়ে ও গুদামে থাকা সব ঝুট ও মালামাল পুড়ে যায়।

আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঝুট ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর