,

নৃত্য পরিচালনায় ববি

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নৃত্যশিল্পী আফরোজা সুলতানা ববি। ছবির নাম ‘জ্যোৎস্না আকাশ’। এটি পরিচালনা করছেন আবুল বাশার। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ছবির শুটিং হবে।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে আমার অভিষেক ঘটেছে। শতভাগ মনোযোগ দিয়ে আমি কাজটি করছি। আগামীতেও বিভিন্ন চলচ্চিত্রে আমার কাজ করার ইচ্ছে রয়েছে।’

আসন্ন পয়েলা বৈশাখের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কি না, তা জানতে চাইলে ববি বলেন, ‘পয়েলা বৈশাখে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা রয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গীত শিক্ষা কেন্দ্রে নৃত্যশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন ববি। পাশাপাশি নাচের কোরিওগ্রাফার হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলেও কাজ করছেন।

আফরোজা সুলতানা ববি ১৯৯২ সালে বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) মাধ্যমে নৃত্যে হাতেখড়ি নেন। এরপর নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু, অনিক বোস, লিখন রায়, ফারহানা চৌধুরী ও আনিসুর রহমান হিরুর কাছে নৃত্যে তালিম নিয়েছেন। ২০০৩ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। এরপর দেশ ও দেশের বাইরে অসংখ্য অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর