,

টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে মারধর, স্ত্রীকে দফায় দফায় গণধর্ষণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নতুন বাস টার্মিনাল এলাকায় স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী থেকে ভুক্তভোগী স্বামী-স্ত্রী টাঙ্গাইল শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় আসেন। সেখানে কয়েকজন যুবক তাদের ঘেরাও করেন। পরে তাদের দুজনকে বাসটার্মিনাল এলাকার ডিসি লেক পারে নিয়ে যান।

সেখানে স্বামীকে আটকে রেখে প্রথম দফায় তিন জন ওই নারীকে গণধর্ষণ করেন। পরে তার স্বামীকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেন।

ভুক্তভোগী ওই নারীকে সেখান থেকে পাশের আরেকটি জায়গায় নিয়ে দ্বিতীয় দফায় গণধর্ষণ করেন তারা। পরে তৃতীয় দফায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই নারীর স্বামী ডিসি লেকের পাশেই অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে খবর দিলে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করা হয়।

ওসি সায়েদুর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকায় পাঁচ জনকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর