,

হানিফ উড়ালসড়কে বাসচাপায় একজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে বাসচাপায় একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের শনির আখড়া অংশে শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, নিহত লোকটি সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়।

সরেজমিনে দেখা গেছে, রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিক প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাসের চালককে মারধর করে। মারধরের পর বাসচালককে অচেতন অবস্থায় বাসের ভেতর শুয়ে থাকতে দেখা গেছে। তবে পুলিশ তাঁর নাম জানাতে পারেনি।

ঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখন জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর