,

বাংলা নতুন বছরে ডুডল দিয়ে শুভেচ্ছা জানাল গুগল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা নতুন বছরে আজ বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। ডুডলটিতে ফুটিয়ে তোলা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাঙলা সংস্কৃতির অংশ।

গুগলের হোমপেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।

জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, মুছে যাক গ্লানি’ এই প্রণতির ভেতর রাত পোহালেই নতুন দিন। নববর্ষকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশবাসী। সকালে রমনা বটমূলে সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হবে দিনটি। সারা দেশের বিভিন্ন জায়গায় বসবে মেলা। অনেকেই বিশেষ খাবারের ব্যবস্থা করবেন। সেখানে প্রাধান্য থাকবে বাঙালি খাবারের। এটি এমন একটি উৎসব যা সব ধর্মের মানুষ অংশ নিতে পারেন। এ জন্য এ উৎসবকে সর্বজনীন উৎসবে আখ্যায়িত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর