,

সূর্যকে আহ্বানের মধ্য দিয়ে বৈশাখ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনার বটমূলে ছায়ানটে সূর্যকে আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো পহেলা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। রোববার সকাল ৬টা ১৫ মিনিটে রাগ ললিতের মধ্য দিয়ে সূর্যকে আহ্বান করা হয়। অসীম কুমারের পরিবেশনায় এই রাগ ললিত চলে প্রায় ১৩ মিনিট।

রাগ ললিতের পর সম্মিলিতভাবে গাওয়া হয় ‘মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে/ আজি এ মঙ্গলপ্রভাতে…’ গানটি। এরপর ‘আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!/খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেত…’সহ দুটি পরপর একক সংগীত পরিবেশিত হয়। এরপর আবার সম্মিলিত সংগীত। এভাবে চলতে থাকে ছায়ানটের অনুষ্ঠান। আবৃত্তি করা হয় কবিতা।

Boishakh3

নববর্ষকে বরণ করতে ১৯৭৪ সাল থেকে ছায়ানটে এই আয়োজন চলছে। প্রতি বছরের মতো একটি প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এ বছরের প্রতিপাদ্য ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’।

কবিতা আবৃত্তি, একক সংগীত, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে ছায়ানটের এই অনুষ্ঠান। অনুষ্ঠান দেখতে সকাল থেকে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা।

ছায়ানটের মতো আজ সারা দেশেই চলছে নববর্ষকে বরণ। সারা দেশে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর