,

নিজের দেশকে সুন্দর ভাবে গড়তে স্কাউটদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে : মোঃ আবুল কালাম আজাদ

news-image

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, প্রত্যেক স্কাউটকে দেশকে ভালবাসতে হবে, এবং নিজের দেশকে সুন্দরভাবে গড়তে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন স্কাউটস রোভারদের পরিষ্কার পরিচ্ছন্নতা,বৃক্ষরোপন, ট্রাফিক ব্যবস্থাপনা, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সুন্দর পরিবেশ সংরক্ষণ করতে হবে। প্রতিটি স্কুল কলেজে ইউনিটগুলোর ট্রুপ, ও প্যাক মিটিং প্রতি সপ্তাহে নিয়মিত করার উপর গুরত্বারোপ করে স্কাউটিং আন্দোলন জোরদার করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে তিনি জেলা স্কাউটস নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি হায়াত -উদ- দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার আইসিটি ও সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল,জেলা রোভার সম্পাদক শরীফ জসীম, প্রফেসর মুখলেছুর রহমান এলটি,জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ এবিএম আবুল হাশেম প্রমুখ। মতবিনিময়কালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক,অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ,নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ,জেলা স্কাউটস ও উপজেলা স্কাউটস এবং কাব স্কাউটস এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর