,

এমপির গাড়িকে বাসের ধাক্কা

news-image

বাগাতিপাড়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল।

শনিবার বিকালে একটি প্রোগ্রামে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস তাকে বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তিনি ও তার সহযাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় বাসটি জব্দ করাসহ বাসের চালক রাজশাহী কোর্ট রায়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, শনিবার বিকালে চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে কদিমচিলানে আরেকটি প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিলেন এমপি বকুল। পথে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় যশোর থেকে রাজশাহীগামী গোল্ডেন লাইন নামে একটি বাস তাকে বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এ সময় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও তিনিসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা অল্পের জন্য রক্ষা পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চালকসহ বাসটি আটক করে পুলিশ বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর