,

সাহিত্য একাডেমির উদ্যোগে আজ রোববার থেকে শুরু হচ্ছে ৩৩ তম বৈশাখী উৎসব

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য বিকাশ, বাংলা নববর্ষ বরণে ৩৩ বছরের ধারাবাহিকতায় আজ ১ লা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ রবিবার থেকে শুরু হচ্ছে সাহিত্য একাডেমির উদ্যেগে ৩৩ তম ৭ দিন ব্যাপী বৈশাখী উৎসব। স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈশাখী উৎসবের উদ্বোধনী দিনে কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭ টায় লোকনাথ দিঘীর পাড় থেকে নববর্ষের সম্মিলিত আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে বৈশাখী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম, পিপিএম, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। সভাপতিত্ব করবেন বৈশাখী মেলা আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আবু তাহের। উদ্বোধনী দিনে আলোচনা সভা শেষে উষা নৃত্যালয়ের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে।

এদিকে ৭ দিন ব্যাপী বৈশাখী উৎসবে দেশীয় লোকজ সামগ্রী প্রদর্শনী স্টল ছাড়াও বৈশাখী মঞ্চে বিষয় ভিত্তিক আলোচনা, বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সঙ্গীত, আবৃত্তি, নাটক পরিবেশিত হবে। উক্ত উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সাধারণ সম্পাদক একেএম শিবলী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ