,

নুসরাতকে পুড়িয়ে মারতে বোরকা ও কেরোসিন সংগ্রহ করে দুই মেয়ে

news-image

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনায় সরাসরি দুই মেয়ে জড়িত ছিল। তাদের দুজনের দায়িত্ব ছিল তিনটি বোরকা ও কেরোসিন সংগ্রহ করা। পরিকল্পনা অনুযায়ী সেটাই করেছিল তারা।নুসরাত হত্যার তদন্তে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই মাদ্রাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যায় ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছে সংস্থাটি।  তবে আগুনে পোড়ানোর কাজে অংশ নিয়েছিল চারজন।

পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, ‘নুসরাতকে হত্যা করতে দুজন মেয়ে অংশ নিয়েছিল। তার মধ্যে একজন হলেন চম্পা ওরফে শম্পা। সেও মাদ্রাসাছাত্রী। আর অপর একজন মেয়েও যুক্ত ছিল এই হত্যাকাণ্ডে। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’পিবিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘এই দুই মেয়ে অপর হত্যাকারীদের জন্য তিনটি বোরকা সংগ্রহ করেছিল। তাদের মধ্যে একজন কেরোসিন তেল সংগ্রহ করে এনেছিল।’

গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা। পরে ওই মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষকে।

এর জেরে গত ৬ এপ্রিল আলিম পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সকাল ৯টার দিকে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাকেন্দ্রে গেলে কৌশলে নুসরাতকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে চার থেকে পাঁচ জন বোরকা পরা ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দৈনিক আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর