,

নুসরাত হত্যার বিচারে রাস্তায় তারকারা

news-image

বিনোদন প্রতিবেদক : যৌন নিপীড়নের প্রতিবাদ করার কারণে ফেনীর সোনাগাজী ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহানকে কেরোসিন তেল ঢেলে পুড়ানো হয়। বুধবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সে মারা যায়।

রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার নির্মাতা অভিনয় শিল্পীরা তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে তার হত্যার প্রতিবাদ জানাচ্ছে সবাই।

তবে স্যোশাল মিডিয়া থেকে বের হয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে এফডিসির সামনে শনিবার সকাল ১০টা থেকে চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের অনেক কর্মীরা একসাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেয়া সকলে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, মৌমিতা মৌ, প্রযোজক খোরশেদ আলম খসরু, কন্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, দর্শকপ্রিয় অভিনেত্রী সারা যাকের, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, চলচ্চিত্রের অভিনেতা আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো: সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার, বুলবুল বিশ্বাসসহ আরো অনেকে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের কর্মীরাও এই মানববন্ধনে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর