,

আমার ছেলে বন্ধুর সংখ্যা একটু বেশি

news-image

বলিউডের বেশিরভাগ অভিনয় কিংবা সিনেমা দিয়ে যতটা না আলোচনায় থাকেন, তারচেয়ে বেশি থাকেন প্রেম ও বিয়ে নিয়ে। অভিনেত্রী সোনাক্ষি সিনহাও এই গণ্ডির বাইরে নয়। বি-টাউনে এখন গুঞ্জন চলছে, ‘নোটবুক’ অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষি সিনহা। এ কাহিনী বেশি গাঢ় না হতেই খোলাসা করলেন এই অভিনেত্রী।

সোনাক্ষি সিনহা বলেছেন, ‘কে কি বললো বা না বললো, বিশ্বাস করুন আমি একদমই চিন্তা করি না। সেটা নিয়ে ভাবাটা আমার কাজ নয়। কিন্তু কিছু মানুষের কাজ হচ্ছে বলে যাওয়া। এই যে এই গুঞ্জটা কিন্তু ওরাই তুলেছে। কিছু তো বলতে হবে, এ ছাড়া কী করার আছে তাদের? আমার ছেলে বন্ধুবান্ধবের সংখ্যা একটু বেশি, এইতো! এখন আপনি যদি প্রত্যেকের সঙ্গেই আমার লিংক করে দেন, তো সেটা আমার সমস্যা নয়।’

এর আগে সোনাক্ষী বলেন, ‘আলিয়া ও বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে সেটল হতেই চাই। কিন্তু পাত্র কই? সঠিক পাত্রের অপেক্ষায় রয়েছি।’ তার এই কথার জের ধরেও নানা আলোচনা ও সমালোচনা হয় ভার্চুয়াল দুনিয়ায়।

চলতি বছর পাঁচটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহার। এরমধ্যে কয়েকটি ছবির কাজ শেষ করেছেন তিনি। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কলঙ্ক’। ছবিটির প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে তার থেকেও বেশি উচ্ছ্বসিত সোনাক্ষি আরেকটি বিষয় নিয়ে। সম্প্রতি ‘দাবাং-৩’ ছবির কাজ শুরু করেছেন এ নায়িকা। এ ছবির প্রথম কিস্তি দিয়েই বলিউডে রাজকীয় অভিষেক হয়েছিল সোনাক্ষির। এবার এ ছবির তৃতীয় কিস্তির কাজ শুরু করলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর