,

বাঙালি সংস্কৃতির সব অনুষ্ঠানেই পরিপূর্ণ নিরাপত্তা দেয়া হবে : র‌্যাব-১৩

news-image

নিজস্ব প্রদিবেদক, রংপুর : র‌্যাব- ১৩ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেছেন,পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে সব অনুষ্ঠানেই পরিপূর্ণ নিরাপত্তা দেয়া হবে। পহেলা বৈশাখের নামে বেহায়াপনা, অশ্লীলতা, জুয়া হাউজি মাদক সেবন কঠোরভাবে দমন করা হবে।

আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
র‌্যাব অধিনায়ক আরো বলেন, মৌলবাদীদের কোন কথায় এদেশের মানুষ তাদের প্রাণের উৎসবগুলো পালনে পিছপা হবে না। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের আট জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোভার্স পেট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।

এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে রংপুর বিভাগের কোনো জায়গায় বিশৃংখলা সৃষ্টি কিংবা নাশকতা সন্ত্রাস করার যে কোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বাঙালির এই প্রাণের উৎসব পালনে র‌্যাব সব ধরনের সহায়তা দিবে। এ সময় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে পয়লা বৈশাখ উপলক্ষে র‌্যাব-১৩ নগরীতে টহল প্রদান করে মহড়া দেয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর