,

এখনও ফয়সালা হয়নি কবে শবে বরাতের : সাব-কমিটি গঠন

news-image

নিউজ ডেস্ক : পবিত্র শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি দূর করতে ডাকা বিশেষ সভায়ও সুরাহা হয়নি শবে বরাত কবে। আজ (শনিবার) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় শাবান মাসের চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মুফতি মালেককে প্রধান করে ১০ সদস্যের সাব-কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা চাঁদ দেখা না দেখা সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করবেন, তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হবে শবে বরাত কবে পালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী ২১ এপ্রিল রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপন গণমাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে বার্তা প্রেরণ করা হয়।

ওই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রচারের পর ব্যক্তি ও মহল থেকে বিভিন্ন ধরনের প্রচারণার পরিপ্রেক্ষিত জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। ওই বিভ্রান্তি নিরসনকল্পে আজকের এ সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর