মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষ সিরাজকে আশ্রয়দাতা আওয়ামী লীগ নেতাদেরও বিচার চাইলেন নাসিম

news-image

নুসরাতের খুনি অধ্যক্ষ সিরাজকে আশ্রয়দাতা ফেনীর তথাকথিত আওয়ামী লীগ নেতার বিচার চাইলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ের ‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় নাসিম বলেন, দেখলাম আওয়ামী লীগের একজন নেতা নুসরাতের খুনিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনো আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনো দিন আওয়ামী করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না। এই সমস্ত লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে। এদের কে কোনো ছাড় দেয়া যাবে না। এরা আওয়ামী লীগকে দুর্নাম করে।

তিনি বলেন, কোনো ফাঁক-ফোকর না রেখে বিশেষ ট্রাইব্যুনালে নুসরাত হত্যার বিচার করতে হবে। এতে দেশের মানুষ খুশি হবে। বাংলার জনগণ আমাদের সাধুবাদ দিবে। সাম্প্রতিক সময়ে নুসরাতসহ সকল শিশু ও নারী হত্যার বিচার দ্রুত ট্রাইবুনালে করে, দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, ধর্মান্ধ রাজনীতিবীদরা নুসরাত হত্যার প্রতিবাদ না করে অসাম্প্রদায়িক অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে। এদেরকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির উদ্দেশ্যে সাবেক স্বাস্থ্য মন্ত্রী বলেন, দয়া করে আপনারা সবকিছু নিয়ে রাজনীতি করবে না। আপনার যখন ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে জাতীয় ৪ নেতা হত্যার বিচারসহ কোনো হত্যার বিচার করেননি। আমরাই একমাত্র দল ক্ষমতায় থেকে নিজের দলের কর্মীকেও খাতির করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নুসরাত হত্যার বিচার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করবে।

মুজিব নগর দিবস প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। বাঙালির সঠিক ইতিহাসের আলোকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমকে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বাধীন বাংলার বেতার শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক