,

বিজেপি ১০০ আসনও পাবে না : মমতা

news-image

অনলাইন ডেস্ক : ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। রাজ্যের কার্শিয়াঙে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের এই নেত্রী।

বৃহস্পতিবার দার্জিলিংয়ে নির্বাচনী জনসভায় বিজেপি তথা কেন্দ্র সরকারকে জোরালো আক্রমণ করেন তিনি।

দার্জিলিংয়ের কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন অমর সিংহ রাই এবং কংগ্রেসের প্রার্থী শঙ্কর মালাকার। বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল রাজ্যের রায়গঞ্জ, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের আসনে ভোট হবে।
ভোটের প্রচারণায় মমতা বলেন, দু’নম্বর ইভিএম-এ ভোট দেবেন না। কিন্তু এক নম্বর মেশিনে এক নম্বরেই আমাদের প্রার্থী অমর সিংহ রাইয়ের নাম আছে। তাকেই ভোট দেবেন। একটিতে ১৬ জনের নাম থাকবে। দার্জিলিং, কার্শিয়াং কালিম্পঙের উন্নয়নের জন্য আমরা সব সময় কাজ করব।

আপনারা এগিয়ে চলুন, আমরা সঙ্গে আছি। কে প্রধানমন্ত্রী হবে, কে কি হবে, সে সব পরে ঠিক করব। আমরা মিলেমিশে সরকার গড়ব। বিজেপি ৫৪৩ আসনের ১০০ আসনও পাবে না।

উত্তর-পূর্বে এনআরসির জন্য কেউ ভোট দেবে না। কর্নাটক, তামিলনাড়ু, ওড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কোথাও মানুষ বিজেপিকে ভোট দেবে না। বিজেপি কীভাবে জিতবে? উত্তরপ্রদেশে ৭৩ আসন ছিল এবার অর্ধেকও পাবে না। মমতা বলেন, সিটিজেনশিপ বিলে কী আছে?

পাঁচ বছরের জন্য প্রথমে আপনাদের বিদেশি বানিয়ে দেবে, তারপর কী হবে, কেউ জানে না। তিনি বলেন, আমরা নাগরিকপঞ্জি কিছুতেই করতে দেব না। আসামে বাঙালিদের তাড়ানোর চক্রান্ত হচ্ছে। আমরা তা হতে দেব না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর