,

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিনামূল্যে মিলবে

news-image

নিউজ ডেস্ক : শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। ‘বঙ্গবন্ধুকে জানো, শিশু কর্নারে বই পড়’ স্লোগানকে সামনে নিয়ে যুবলীগের লাইব্রেরি ‘যুব জাগরণ কেন্দ্রে’ প্রতিষ্ঠা করেছে শিশু কর্নার।

সেখানে প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুরা বই পড়তে এলেই বিনামূল্যে পাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি। এছাড়াও তাদের জন্য রাখা হবে বিভিন্ন রকমের লজেন্স, বিস্কুট, আইসক্রিমের ব্যবস্থা।

শুক্রবার বিকালে কাকরাইলে যুবলীগের গবেষণা সেল ‘যুব জাগরণ কেন্দ্রে’ এই কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিকাল ৪টায় বই বিতরণ কর্মসূচির কথা থাকলেও ২টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা এসে উপস্থিত হন। কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান এবং শিশুদের মাঝে কেক, আইসক্রিম, চকোলেট বিতরণ করেন। আর অভিভাবকদের জন্য চা-কফি ও বিকালের নাশতা বিতরণ করা হয়।

বিকালে শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। প্রথম দিনে প্রায় পাঁচ হাজার শিশুর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ ওমর ফারক চৌধুরী বলেন, আমরা তারুণ্যের বিকাশের জন্য কাজ করছি। তরুণরা রাজনীতি করুক বা না করুক মাদকাসক্ত বা সন্ত্রাসবাদে না জড়িয়ে একজন সুনাগরিক হয়ে যেন ওঠে। সে জন্য গবেষণা কাজের বাইরেও সাংগঠনিকভাবে নানামুখী কার্যক্রম পরিচালনা করছি। যুবজারগণ গবেষণা কেন্দ্রের মাধ্যমে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।

বিশেষ অতিথির বক্তৃতায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, শিশুদের হাতে বই তুলে দিয়ে আমরা প্রমাণ করতে চাই, যুবলীগ শুধু যুবকদের নিয়েই ভাবে না, আগামীর প্রজন্ম নিয়েও ভাবে।

সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ঘরে ঘরে গড়ে উঠুক দেশপ্রেমিক নতুন প্রজন্ম। তাই শৈশব থেকেই দিতে হবে দেশপ্রেমের পাঠ। শিশুদের শোনাতেই হবে বিজয়ের কথা, আমাদের গৌরবগাথা। ওরা যার গর্বিত অংশীদার। যার ধারক, বাহক ও উত্তরাধিকার। সে কারণেই প্রতি শুক্রবার কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রে শিশু কর্নার খোলা হয়েছে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মহানগর যুবলীগের মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সানোয়ার হোসেন মনা, হারুনুর রশিদ, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, কাউন্সিলর মমিনুল হক সাঈদ, জাফর আহমেদ রানা, ফারুক হোসেন, মিজানুর রহমান বকুল, গাজী সরোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, আরমান হক বাবু, ইমদাদুল হক ইমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর