,

জলাশয়ের ওপর স্ত্রীকে ঝুলিয়ে চুমু, অতঃপর যা ঘটলো

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন রোমাঞ্চকর জায়গায় প্রিয়জনকে নিয়ে ঘুরতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অসংখ্য। তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক জনপ্রিয় দম্পতি হলেন কেলি কাস্টাইল এবং কোডি ওয়ার্কম্যান। কিন্তু সম্প্রতি মার্কিন এই দম্পতি নিজেদের একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি বালির কেয়ন জঙ্গল রিসর্টে তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, জলাশয়ের একেবারে কিনারায় স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় আঁকড়ে ধরে চুমু খাচ্ছেন কোডি। শেয়ার হওয়ার পর থেকে ছবিটিতে অনেক নেতিবাচক মন্তব্য যুক্ত হতে থাকে। বেশিরভাগ মানুষ এমন অসুরক্ষিত ছবির জন্য ওই দম্পতির নিন্দা করেছেন। বাকিরা তাদেরকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ্য করেছেন।

একজন লেখেন, ‘আপনাদের জীবন দর্শন দেখে বোঝা যাচ্ছে আপনাদের কোনো সাধারণ জ্ঞান নেই।’

আরেক জন লেখেন, ‘নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষটির জীবন এমন বিপদের মুখে ফেলে দেওয়া শুধুমাত্র বোকামো ছাড়া কিছু না।’

যদিও ফক্স নিউজকে দম্পতি জানান, ‘আসলে ছবিটি তোলার সময় আমরা যথেষ্ট সুরক্ষার কথা মাথায় রেখেছিলাম। নিচে একটি পুল ছিল যেটা আমরা নাটকীয়ভাবে ছবিটিকে উপস্থাপনা করার জন্য কেটে বাদ দিয়েছিলাম। আমরা জানতাম পড়ে গেলে শুধুমাত্র খানিকটা পানির মধ্যে গিয়েও পড়বে। কোনো বিপদ হবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর