মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কেক তৈরী প্রতিযোগীতা : স্বর্ণপদক জিতলেন তাসনুতা

news-image

নিউজ ডেস্ক : কেক তৈরির বিষয়টি এখন রীতিমত শিল্পের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কেকের মাঝে ফুটিয়ে তোলা ফুল, গাড়ি, হাতব্যাগ, কিংবা চিঠি ও চুড়ির গল্প নতুন নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় কেক তৈরির কারিগরদের মনোমুগ্ধকর উপস্থাপন বহুবার বিস্মিত করেছে মানুষকে। এবার ‘কেক ইন্টারন্যাশনাল লন্ডন’ প্রতিযোগিতায় ৮০ দেশকে টপকে প্রায় ৭০০ প্রতিযোগীকে পেছনে ফেলে দুটি স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন বাংলাদেশের মেয়ে তাসনুতা আলম।

চলতি বছরের গত ৪-৬ এপ্রিল মার্কিন যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘কেক ইন্টারন্যাশনাল লন্ডন’ প্রতিযোগিতা। যেখানে অংশ নেন বিশ্বের মোট ৮০টি ভিন্ন দেশ থেকে ৭০০ জন প্রতিযোগী। তাদের বিপক্ষে লড়াই করে, ৩১ জন বিচারকের চুলচেরা বিচার-বিশ্লেষন শেষে দুটি (একটি যৌথভাবে) স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয় করেন কেক-আর্টিস্ট তাসনুতা আলম।

এ নিয়ে তৃতীয়বারের মতো কেক ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দু’বারে ব্রোঞ্জ পদক লাভ করলেও, এবারই প্রথম স্বর্ণপদক লাভ করেন তিনি। এ ধরণের প্রতিযোগীতায় গৌরবান্বিত এই অর্জন বাংলাদেশের জন্যও প্রথম।

তাসনুতা আলম জানান, মোট চারটি ভিন্ন বিভাগের পাঁচটি কেক নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। যার মধ্যে চারটি একক ও একটি যৌথ বিভাগ ছিল। তাসনুতার অংশ নেওয়া বিভাগগুলো ছিলো- কাপকেকস, স্মল এক্সকিউটিভ, ডেকোরেটিভ প্লাক ও পিন আপ গার্লস কোলাবরেশন। যেখানে কাপকেকস বিভাগে ৯৪ শতাংশ নম্বার পেয়ে স্বর্ণপদক লাভ করেন গুণী এই শিল্পী।

স্বর্ণপদক প্রাপ্তির অনুভুতির ব্যাপারে তাসনুতা বলেন, ‘এটা আমার কেক ইন্টারন্যাশনালে তৃতীয়বারের অংশগ্রহণ ছিল। প্রথম দুবার আমি ব্রোঞ্জ পেয়েছি। প্রথম বার গোল্ড জিতে একটা অদ্ভুত অনুভ‚তি কাজ করছিল। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিলো না। আমি ভেবেছি হয়তো সিলভার আসবে বড়জোর। দুইটা গোল্ড এনাউন্স করার পর আমি কান্নায় ভেঙে পড়ি। দেশে এবং দেশের বাইরে সব জায়গাতেই দেশকে নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা আমার। কেক ইন্টারন্যাশনাল লন্ডন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে এই অর্জনে গর্বিত আমি।’

তিনি আরও বলেন, ‘সব দেশেই কেক এর অনেক বড় ইন্ডাস্ট্রি আছে। আমি চাই, পার্শ্ববর্তী দেশ গুলোর মত আমাদের দেশেও অনেক বড় আকারে কেকের ইন্ডাট্রি হোক। যাদের মাধমে অনেক সুন্দর কাজ বের হয়ে আসবে। অনেক মানুষের কর্মসংস্থান হবে। দেশের জন্য সেই লক্ষ্যে আমি বাংলাদেশকে নিয়ে প্রথম বারের মতো কেক আর্ট কোলাবোরেশন করছি। যেখানে দেশ এবং বিদেশি অনেক নামকরা কেক আর্টিস্ট অংশগ্রহণ করছেন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার জন্য। এটা এই বছরই আসছে।’

তাসনুতা পেশাগতভাবে কেক তৈরির শুরু করেন ছয় বছর আগে থেকে। তবে একদম প্রথম কেক বানানোর হাতেখড়ি হয়েছে তার মা কাওসার আলম এর কাছ থেকে। তাসনুতা জানান, তিনি জনপ্রিয় কেক আর্টিষ্ট ডন বাটলার, পল ব্রাডফোর্ড, রবার্ট হায়নেস এর কাছ থেকে কেক তৈরি শিখেছেন। শুধু তাই নয়, ২০১৭ সালে তিনি কেক ডেকোরেটিং এর উপরে ‘মাষ্টার্স অফ কেক ডেকোরেটিং’ কোর্স করেছেন পিএমই লন্ডন ইউকে থেকে।

২০০৮ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অ্যাকাউন্টিং এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া তাসনুতা বর্তমানে স্বামী আহমেদ সাদিক ও সন্তান আদিয়ান সাদিককে নিয়ে প্রবাসে বসবাস করছেন। কেক তৈরি করাই তাসনুতার জীবনের প্যাশন। এই কাজটি থেকে নিজেকে দূরে রাখা সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন, দেশে ও দেশের বাইরে সব জায়গাতেই দেশকে নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে বলেও কেক আর্টিস্ট তাসনুতা আলম জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক