,

রাতে মালয়েশিয়া থেকে ফিরছে ৫ তরুণের মরদেহ

news-image

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি শ্রমিকের মরদেহ শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছবে। তাদের মরদেহ নিয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমানে রাত পৌনে ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি  নিশ্চিত করেছেন, ওই বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন।নিহত পাঁচজন হলেন– চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), কুমিল্লার মহিন (৩৭) ও কুমিল্লার রাজু মুন্সী (২৬)।

গত রবিবার (৭ এপ্রিল) মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় আরও এই পাঁচজন নিহত হওয়া ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন।

ওই দুর্ঘটনার পর মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘দ্য নিউ স্ট্রেইট টাইমস’ তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিলেন। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর