,

ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক দল করার ইচ্ছে নেই, বললেন ব্যারিস্টার রাজ্জাক

news-image

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছেন, ‘ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক দল করারও ইচ্ছে নেই।’

‘অ্যান ইভিনিং উইথ ব্যারিস্টার আবদুর রাজ্জাক’ নামে বৃহস্পতিবার (১১ এপ্রিল) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে আবদুর রাজ্জাকের আইন পেশার ৪০ বছরের জীবন নিয়ে আলোচনা করা হয়।

ওই অনুষ্ঠানে সাংবাদিকরা তার কাছে জানতে চান– জামায়াতের সঙ্গে এখন তার সম্পর্ক কেমন? উত্তরে রাজ্জাক বলেন, ‘জামায়াতের সঙ্গে আমার সম্পর্ক ভালো, তবে তাদের (জামায়াতের) ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি কিছু জানি না।’এ সময় বাংলাদেশের জুডিশিয়ারি ব্যবস্থা আগের মতো নেই বলে মন্তব্য করেন এ আইনজীবী।

ব্রিটিশ বাংলাদেশি বিচারক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। অনুষ্ঠানে ব্যারিস্টার রাজ্জাক নিজের আইন পেশার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এবং অনুষ্ঠানে আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

যুক্তরাজ্যে বসবাসকারী জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও জামায়াত সমর্থক লোকজন উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর