,

বিজিবি-বিএসএফপ্রীতি ভলিবল প্রতিযোগিতা

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে (বিএসটি) পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি), রংপুর এর আওতাধীন বুড়িমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৩/এমপি হতে ২০ গজ ভারতের অভ্যন্তরে চেংড়াবান্ধা বাজার সংলগ্ন এলাকায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এবং ১৪৮ ব্যাটালিয়ন বিএসএফ, জলপাইগুড়ির মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এরঅধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে ০২ জন কোম্পানী কমান্ডার, ১২ জন খেলোয়াড় এবং ০২ জন অন্যান্য পদবীর বিজিবি সদস্য এবং প্রতিপক্ষ ১৪৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট Banambar Sahoo এর নেতৃত্বে ০৫ জন স্টাফ অফিসার, ০১ জন কোম্পানী কমান্ডার, ১১ জন খেলোয়াড় এবং ২৩ জন অন্যান্য পদবীর বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিযোগিতায় বিজিবি দল বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতা স্থানীয় বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে উপভোগ করে। উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর