,

ছুঁড়ে ফেলে দেয়া হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের : অমিত শাহ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ সম্বোধন করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় এলে এদের (বাংলাদেশি অনুপ্রবেশকারী) পশ্চিমবঙ্গের বাইরে ছুঁড়ে ফেলে দেয়া হবে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি হবেই। তবে হিন্দু ও বৌদ্ধ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া হবে।

বৃহস্পতিবার রায়গঞ্জে এক সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, “অবৈধ অনুপ্রবেশকারীরা উইপোকার মতো। গরিবদের জন্য যে ফসল যাওয়ার কথা সেগুলো তারা খেয়ে নিচ্ছে, গরিবদের কাজ নিয়ে নিচ্ছে। টিএমসি’র টি-এর অর্থ তুর্কমেনিস্তান, এম মানে মাফিয়া আর সি হলো চিটফান্ড।”
ভারতে বৃহস্পতিবার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় রায়গঞ্জে ভোট হবে আগামী ১৮ এপ্রিল।

অমিত শাহের এ কথার জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, পাকিস্তান এবং তাদের প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে দাঙ্গা বাধাতে চায় এবং সে কারণেই তারা মোদী সরকারকে খোলাখুলি সাহায্য় করছে।

টুইটারে তিনি আরও লিখেছেন, “পাকিস্তান ৭০ বছরে যা করতে পারেনি, তাদের বন্ধু মোদী পাঁচ বছরে সে কাজ করেছেন, ভারতের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে দিয়েছেন।” সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর