,

মা নায়িকা, মেয়ে গায়িকা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : গানের ভূবনে অনুপ্রবেশ ঘটল নব্বইয়ের দশকের ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজের ছোট সন্তান মাহাদিয়ার।

নিজের ইউটিউব প্ল্যাটফর্মে দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন মাহাদিয়া।

মাহাদিয়ার কণ্ঠে গাওয়া গান দুটো হলো – নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালসের একটি গান ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’।

গানকে খুব ভালোবাসেন মাহাদিয়া। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সংগীত ও গজলে তালিম নিচ্ছেন। নজরুলসংগীতের ওপরও ভালো দখল রয়েছে তার। তবে ইংরেজি গানের ওপর সবসময়ই আকর্ষণ অনুভব করেন তিনি।

সেজন্য শুনে শুনেই ইংরেজি গান শিখেছেন বলে জানিয়েছেন মাহাদিয়া।

বাবা-মা ছিলেন সুপারহিট চিত্রতারকা। তাদের মতো অভিনয় জগতে না এসে গানের ভূবনে এলেন কেন প্রশ্নে মাহাদিয়া বলেন, ‘ গানের বিষয়টি আমার বংশগত। আমার পরিবারের সবাই ভালো গান গায়। বিশেষকরে বাবা অনেক ভালো গান জানেন। দাদি আর ফুফুরাও দারুণ গায়। নামিরা আপু আমাকে এ বিষয়ে বেশ অনুপ্রাণিত করেছেন। এছাড়া বন্ধুদের থেকে অনেক প্রশংসা আর উৎসাহ পেয়েছি।’

ইংরেজি গান দিয়ে ইউটিউবে আত্মপ্রকাশ বিষয়ে মাহাদিয়া বলেন, ‘ অ্যাডেল ও সেলিন ডিওন আমার অসম্ভব পছন্দের গায়িকা। তাদের গানগুলো গেয়ে গেয়েই মূলত অনুপ্রাণিত হয়েছি। ইংরেজি গান গেয়ে ইনস্টাগ্রামে প্রায়ই আপলোড করতাম। বন্ধুদের প্রশংসা পেয়েছি অনেক। বাবাও পছন্দ করতেন। সব মিলিয়ে গাওয়া হয়ে গেল আর কী।’

এদিকে ইউটিউবে মেয়ের গান প্রকাশ হওয়ায় অসম্ভব খুশি নাঈম ও শাবনাজ।

এ বিষয়ে শাবনাজ জানান, ‘নাঈমের খুব ইচ্ছা, ছোট মেয়ে গান গাইবে। বলতে গেলে বাবার ইচ্ছাপূরণেই গান গাইল ও। সবার কাছে মেয়ের জন্য দোয়া চাই।’

শ্রোতাদের ভালোবাসা পেলে শিগগিরই মাহাদিয়ার কণ্ঠে সেলিন ডিওনের একটি গান ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানান শাবনাজ।

নব্বইয়ের দশকে নাঈম ও শাবনাজ মানেই সুপারহিট সব সিনেমা। কিন্তু হঠাৎই সিনেমাকে না বলে দেন এ জনপ্রিয় জুটি। পুরোপুরি সংসারী হয়ে যান।

এবার কণ্ঠের জাদু দেখাতে এলেন এ জুটির কন্যা মাহাদিয়া।

মাহাদিয়ার কণ্ঠে আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ কিংবদন্তি গানটি দেখুন –

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর