,

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পেয়ারা

news-image

ডা. আলমগীর মতি : স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা রাখুন। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

ডায়াবেটিস রোধে : নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। পেয়ারার আঁশ শরীরে চিনির শোষণ ক্ষমতা কমায়। রোগ প্রতিরোধে : পেয়ারায় যে পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে, তা শরীরে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করতে পারে।

দৃষ্টিশক্তির জন্য : পেয়ারায় থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে রাতকানা থেকে বাঁচায়।

ডায়রিয়া রোধে : পেয়ারা ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে। এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।

ক্যানসার প্রতিরোধী : ক্যানসার প্রতিরোধে পেয়ারা কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। প্রোস্টেট ও স্তন ক্যানসার প্রতিরোধে পেয়ারা খুব উপকারী।

পেয়ারার পুষ্টিগুণ : এতে প্রচুর ভিটামিন ‘সি’ পাওয়া যায়, যা কমলালেবুর চেয়ে কয়েক গুণ বেশি। এতে আছে বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফলিক অ্যাসিড ও নিকোট্রিন অ্যাসিড। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ দেয়। এটি রক্তসঞ্চালন ঠিক রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ফলে হৃদরোগীরা পেয়ারা খেতে পারেন। অ্যাজমা, স্কার্ভি, স্থূলতা ইত্যাদি রোগও দূর করে। পেয়ারা ওজন কমাতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো