,

বোরকা পরে মসজিদে ঢুকে ইমামের ওপর নারীদের হামলা

news-image

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : উত্যক্ত করার অভিযোগে নামাজ চলাকালীন বোরকা পরে মসজিদে প্রবেশ করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ইমামের ওপর হামলা করেছেন নারীরা। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। গত বুধবার উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

উত্যক্তকারী ওই ইমামের নাম মো. সৈয়দ আহাম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ফজরের নামাজের সময় সালাম ফেরার সঙ্গে সঙ্গে তিনজন নারী বোরকা পরে মসজিদে প্রবেশ করে। এরপর ইমামের ওপর মরিচের গুড়া ছিটিয়ে ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা হামলাকারীদের মসজিদে আটক করেন। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। হামলাকারী নারীদের মধ্যে মসজিদ কমিটির সহসভাপতি নুরুল আমিনের মেয়ে ছিল বলে জানান স্থানীয়রা।

হামলায় আহত ইমামকে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা পাশ্ববর্তী রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হামলার এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। থানায় অভিযোগ দেওয়ার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে তারা।

এ বিষয়ে মসজিদ কমিটির সহসভাপতি নুরুল আমিন বলেন, ‘ইমাম বহুদিন ধরে এলাকার কিছু বখাটে ছেলেদের নিয়ে আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে আমি মসজিদ কমিটির সভাপতির কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু কোনো ফলাফল পাইনি।’

হামলা বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমাদেরকে ইমাম বিভিন্নভাবে হয়রানি করে। এটার বিচারতো কেউ করেনি। উল্টো তারা আমার মেয়েকে মারধর করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ঘটনার বিষয়ে মসজিদের খতিব সিরাজ উল্যাসহ কয়েকজন জানান, নুরুল আমিন তার মেয়ের সঙ্গে ইমাম সৈয়দ আহাম্মদের বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ইমাম তা প্রত্যাখ্যান করায় তাকে হুমকি দিয়ে আসছিল। আর এরই জেরে তার ওপর হামলা করা হয়েছে।

মসজিদের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘ইমাম সাহেব নুরুল আমিনের মেয়েকে বহুদিন ধরে উত্যক্ত করে আসছে। নুরুল আমিন আমাকে জানানোর পর, আমি ইমামকে এখান থেকে চলে যেতে বলেছি। তিনি চলে গেলেও স্থানীয় কিছু লোক পুনরায় তাকে নিয়ে আসে। এ কারণে আমি মসজিদে ইমামের পেছনে দুইমাস ধরে নামাজ পড়ি না।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, স্থানীয় কিছু লোক ফোনে ঘটনাটি জানালেও কেউই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর