,

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। আজ শুক্রবার সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যোগাযোগসহ বিভিন্ন খাতে সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই হবে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। এ সফরে ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পহেলা বৈশাখের উৎসব ভুটানের প্রধানমন্ত্রীরও পছন্দের। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র হওয়ায় ঢাকা ও ময়মনসিংহে অনেকবার পহেলা বৈশাখ উদযাপন করেছেন তিনি। এ জন্য এই সময়কে তিনি সফরের জন্য বেছে নিয়েছেন।

জানা গেছে, পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পিজি হাসপাতালেও তিনি যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৩ এপ্রিল তিনি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তার এই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। ভুটান বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিতে আগ্রহী।

এ ছাড়া শিক্ষা খাতে বিশেষ করে মেডিকেল কলেজে আরও ছাত্র পাঠাতে চায় দেশটি। এদিন সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেরিং। সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো