,

ফের সময় বাড়ল হজে যাওয়ার নিবন্ধনের

news-image

নিউজ ডেস্ক : সময় বাড়িয়েও চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নির্ধারিত কোটা পূরণ হচ্ছে না। একারণে উভয় ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের জন্য বারবার সময় বাড়ানো হচ্ছে। আবারো সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবার আগামী ১৮ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। কয়েকদফা সময় বাড়ানো হলো। সময় বাড়ানোর বিষয়ে বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১০ এপ্রিল রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৩ হাজার ৭শ ৮৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬ হাজার ৩শ ৪১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন একলাখ ৭ হাজার ৪শ ৪৪ জন। এখনও সরকারি ব্যবস্থাপনায় ৪শ ৭৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩শ ২ জন নিবন্ধনের সুযোগ পাবেন। বাংলাদেশের জন্য এই নির্ধারিত কোটা পুরণ না হওয়ায় বারবার সময় বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর