মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিআরপিতে ভর্তি হলেন রাসেল

news-image

নিজস্ব প্রতিবেদক : কথাকাটাকটির জেরে বাসের চাপায় পা হারানো রাসেল সরকার কৃত্রিম পা লাগানোর জন্য সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র ‘সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড’ (সিআরপি)-তে ভর্তি হয়েছেন। সেখানে প্রাথমিকভাবে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রাসেল পরিবারের সদস্যদের নিয়ে সাভারের সিআরপিতে উপস্থিত হলে তার পায়ের পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। পরে তারা জানান, পা লাগানোর সময় ২১ দিন তাকে সেখানে অবস্থান করতে হবে।

রাসেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃত্রিম পা লাগানোর জন্য আজ সকালে সাভারের হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ভর্তি নিয়েছেন। ডাক্তাররা আমাকে দেখেছেন, কিছু চেকআপও করা হয়েছে। ভর্তি নিলেও এখন আমি বাসায় চলে এসেছি। শনিবার আবারও হাসপাতালে যাব।

কোন ডাক্তারের তত্ত্বাবধানে ভর্তি হলেন, জানতে চাইলে রাসেল সরকার বলেন, দুজন ডাক্তার আজ আমাকে দেখেছেন। তবে তাদের নাম জিজ্ঞাসা করিনি। দুজনের মধ্যে একজন বিদেশি ডাক্তারও ছিলেন।

ভর্তি হওয়ার পরেও বাসায় কেন- জানতে চাইলে রাসেল বলেন, আমার পারিবারিক কিছু কাজ এবং গ্রীনলাইনের দেয়া ৫ লাখ টাকার চেক ভাঙানোসহ অন্যান্য কাজও করতে হবে তাই বাসায় ফিরেছি। শনিবার আবার যাব।

এর আগে বুধবার (১০ এপ্রিল) বিকেলে হাইকোর্টের নির্দেশে আদালতের মাধ্যমে প্রাইভেটকারচালক রাসেল সরকারকে ৫ লাখ টাকার চেক দেয় গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষ।

হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রীনলাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীর মাধ্যমে রাসেলের হাতে এই চেক তুলে দেয়া হয়। এসময় আদালত চেকটি যাচাই-বাচাই করেন। বাকি ৪৫ লাখ টাকা বুঝিয়ে দেয়ার জন্য তাদের এক মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে সিআরপি বা অন্য কোনো হাসপাতালে রাসেলের কৃত্রিম পা স্থাপনসহ সব চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গ্রীনলাইন পরিবহনকে বলেন।

গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রীনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি রিট আবেদন করেন।

এই রিট আবেদনে হাইকোর্ট ২০১৮ সালের ১৪ মে রুল জারি করেন। রুলে কেন রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট গত ১২ মার্চ এক রায়ে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

এরপর হাইকোর্ট রুলের শুনানি নিয়ে রাসেলকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রাসেলের চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় খরচ গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলা হয়। পরে এ নিয়ে আরও কয়েক দফা আদেশ হয়েছে। এসব আদেশের ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল হাইকোর্ট ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে রাসেল সরকারের অনুকূলে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। অন্যথায় ১১ এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেন আদালত। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক