,

জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

news-image

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্র অনুমোদিত জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগর কমিটির শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর রিপোর্টার্স ক্লাব লেন সংলগ্ন দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ কেন্দ্র অনুমোদিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

পরিচিত সভায় জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগর সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মজিদের পরিচালনায় বক্তব্য রাখেন- সহ সভাপতি ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্লাহ্ বাবলা, সহ সভাপতি মহিরুল ইসলাম মিল্টন, সাখাওয়াত হোসেন, জাকির হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ শামীম, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল প্রমুখ।
এ সময় রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও শ্রমিকদের কল্যাণে কাজ করতে আমরা সদা প্রস্তুত থাকবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রংপুরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে কাজ করে যাবো।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ১৪ জন, যুগ্ন সাধারণ সম্পাদক ৬ জন, সহ-সাধারণ সম্পাদক ৫ জন, সাংগঠনিক ৬ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৫ জন সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির সকলকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর