,

নাসিরনগরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : “তথ্য চাইলে জনগণ দিতে বাধ্য প্রশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকান্ডের তথ্য জানতে উপজেলা পযার্য়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. আব্দুল হাকিম।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আক্তার পরিচালনায় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ড. আব্দুল হাকিম বলেন সুনিদিষ্ট কোন বিষয়ে তথ্য চাইলে সরকারি সেবা প্রদানকারী দপ্তর দিতে বাধ্য। তথ্য অধিকার আইনের মাধ্যমে যে কেউ এই সেবা পেতে পারে। স্বচ্ছতা,জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্যই তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কর্মসূচীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,এনজিও‘ প্রতিনিধি,ইউপি সচিবসহ ৬০ জন অংশগ্রহণ করেন। পরে উপজেলা পযার্য়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর