,

রংপুরে কমছে মাছ উৎপাদন বাড়ছে মাছের ঘাটতি

news-image

নিজস্ব প্রতিনিধি : রংপুর মহানগরীসহ জেলায় চাহিদার তুলনায় দিন দিন কমছে মাছ উৎপাদন, ফলে বাড়ছে ঘাটতি। মূলত নদীর নাব্যতা হ্রাস, খাল-বিল, পুকুর ভরাটসহ নানা কারণে উত্তরের এ জেলায় মাছের ঘাটতি দেখা দিয়েছে। আগের মতো এখানকার গ্রামগঞ্জে আর দেখা মেলে না ফেরি করে মাছ বিক্রির দৃশ্য। সবুজে শ্যামলে ঘেরা গ্রামের মেঠোপথের দু’পাশের ছোট ছোট খাল, ডোবা কিংবা বাড়ির পুকুরেও নেই মাছ।

এদিকে রংপুরে মাছের ঘাটতি পূরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে মৎস্য বিভাগ। যার মধ্যে রয়েছে- বিল-নার্সারি কার্যক্রম বাড়ানো, পোনা চাষে উদ্বুদ্ধকরণ, ব্যক্তিগত উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রম এবং ধানক্ষেতে মাছ চাষ কার্যক্রম। চলতি বছর এসব কর্মসূচি বাস্তবায়িত হলে জেলার অর্ধেক মাছের ঘাটতি মেটানো সম্ভব হবে বলেও মনে করছে মৎস্য বিভাগ।মৎস চাষীদের দাবি, আগে রাস্তার ধারে ডোবা, খাল-বিল বা পুকুরে মাছ চাষ করা হলেও এখন আর এগুলোর দেখা মেলে না। ফলে চাহিদা অনুযায়ী মাছের উৎপাদন সম্ভব হচ্ছে না। এমনকি হ্যাচারির মালিকরা মাছ সরবরাহ করতে পারছেন না। এতে প্রতিনিয়তই বাড়ছে মাছের ঘাটতি।

জানা গেছে, রংপুরের আট উপজেলায় মাছের চাহিদা ৬৩ হাজার ৯৫ মেট্রিক টন। অথচ সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৪১ হাজার ৭৯৬ মেট্রিক টন। ঘাটতির পরিমাণ ২১ হাজার ২৯৯ মেট্রিক টন। এর মধ্যে রংপুর সিটি এলাকায় ঘাটতি রয়েছে জেলার তিন ভাগের দুই ভাগের বেশি। যার পরিমাণ ১৬ হাজার মেট্রিক টন।

এক সময়কার মাছে ভরা পুকুর, নদী-নালা, খাল-বিলের অধিকাংশই দখল করা হয়েছে বা পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। আর অল্পকিছু এলাকায় নদী, খাল-বিল ও ডোবা থাকলেও পানি শূন্যতায় মাছ চাষ সম্ভব নয়। ফলে জেলের জালে আগের মতো মাছ ধরা দেয় না। সারাদিন পুকুরপাড়ে সিপ (বর্শি) নিয়ে বসে থাকলেও মাছ পাওয়া যায় না। এমনকি পুকুর ও খালে হাতিয়েও মিলছে না মাছ।

রংপুর জেলা মৎস্য অধিদফতরের মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস বলেন,মাছের ঘাটতি কমাতে আমরা ব্যাপক কর্মসুচি গ্রহন করেছি। কর্মসূচি বাস্তবায়ন হলে চলতি বছরে প্রায় ৭ হাজার ১০৫ মেট্রিক টন মাছ উৎপাদন সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর