,

ডিজিটালাইজ হবে টেলিভিশন ক্যাবল নেটওয়ার্ক

news-image

দেশের ক্যাবল নেটওয়ার্ক পরিচালনাকারীদের সাথে আলোচনা করে প্রথম ধাপে শহরাঞ্চলে এবং পরে গ্রামে টেলিভিশন ক্যাবল নেটওয়ার্কে ডিজিটালাইজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সচিবালয়ে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এ তথ্য জানিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ ডিজিটালে রূপান্তরিত হয়েছে। তবে ক্যাবল নেটওয়ার্কগুলো এখনও ডিজিটাল হয়নি। এ জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। আজকে কোয়াবের সাথে আলোচনা করে প্রথমে শহরাঞ্চলে একটি নিদির্ষ্ট সময়ে ক্যাবল নেটওয়ার্কে ডিজিটালাইজ করা হবে। এরপর গ্রামে ডিজিটালাইজ করা হবে।

Hasan

তিনি বলেন, ১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। তারপরও বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সে নোটিশের প্রাথমিক জবাব দিয়ে বিস্তারিত জানাতে তারা আরও ১৫ দিন সময় চেয়েছে। একই সঙ্গে এ দুটি প্রতিষ্ঠান বলেছে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য ক্যাবল অপারেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে আজকে আলোচনা করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়। আইন আনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আমি সাংবাদিক বন্ধুদের এই বিষয়টি সঠিকভাবে উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাই। কারণ আমি দেখেছি, অতীতে কোনো কোনো সাংবাদ মাধ্যমে বলা হয়েছে, ‘দেশি’ বিজ্ঞাপন।

এই আইন শুধু আমাদের দেশে আছে তা নয়; ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যে, ইউরোপে, যুক্তরাষ্ট্রেও রয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর