,

খালেদা জিয়া স্বাভাবিক আইনী প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি অসুস্থ খালেদা জিয়া স্বাভাবিক আইনী প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন: ক্ষমতাসীনদের প্যারোলের কথা বলাটা দুরভিসন্ধিমূলক। সরকারের গভীর ষড়যন্ত্র ও কুমতলব এখনে পরিস্কার।

বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন: আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই জনগণ। প্যারোলের প্রশ্ন কেন আসছে ? তিনি তো নির্দোষ। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকার সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় তাকে জোর করে বিনা চিকিৎসায় তিলে তিলে হত্যার জন্য জেলে বন্দী করে রাখা হয়েছে। যে টাকার কথা বলা হচ্ছে সেই টাকার বিষয়ে কোথাও তার কোন সই স্বাক্ষর নেই, সেই টাকা এখনও ব্যাংকে জমা আছে।

রিজভী বলেন: অবৈধ সরকারের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত অবিরাম মিথ্যার ভাঙ্গা ঢোল বাজিয়েই যাচ্ছেন-খালেদা জিয়া নাকি এতিমের টাকা মেরে খেয়েছেন। এতিমের টাকা মেরে খেলে ব্যাংকে সেই টাকা যা এখন সুদে-আসলে বহুগুন বৃদ্ধি পেয়েছে, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই টাকা কোথায় সরালেন ? এটার উত্তর কি প্রধানমন্ত্রী দেবেন ? প্রবাদ আছে, শাসকরা বেশী মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে। দেশে এখন দুর্যোগ থামছেই না। ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষ পুড়ে যাচ্ছে, দোকানপাট-বাড়ীঘর ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, লঞ্চ ও নৌকা ডুবে শত শত মানুষ ডুবে যাচ্ছে, নারী-শিশু নির্যাতনের বিভীষিকায় সারা জাতি স্তম্ভিত, চারিদিকে শুধু মড়ক ও বধ্যভূমি।

বিএনপির এই নেতা বলেন: ষড়যন্ত্র ও মিথ্যা কথা বাদ দিয়ে গুরুতর অসুস্থ দেশনেত্রীকে মুক্তি দিন। প্যারোলের কথা বলে কোন ধোঁয়াশা সৃষ্টি করবেন না, কারণ কোন ষড়যন্ত্র কাজে আসবে না। নির্দোষ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণই রাজপথে নেমে এসে তার মুক্তি আদায় করে নেবে। আর সেদিন এই অবৈধ সরকারের পালানোর পথ থাকবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর