,

ফের দুই সপ্তাহ মাঠের বাইরে মোস্তাফিজ

news-image

নিউজিল্যান্ড সফর থেকে ফিরে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস ডিপার্টমেন্টের বড় নির্ভরতা মোস্তাফিজুর রহমান। কিন্তু প্রিমিয়ার লিগ খেলতে শুরু করেই আবার ইনজুরিতে ছিটকে গেছেন মাঠের বাইরে।দশম রাউন্ডের ম্যাচে শাইনপুকুরের হয়ে মাঠে নেমেই নিজেকে মেলে ধরা। ৬.৫ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়ে জানান দিয়েছিলেন, আমি আছি স্বাভাবিক ও চেনা ছন্দেই। ভক্ত-সমর্থক, অনুরাগিরা বুনেছিলেন আশার জাল।

প্রাথমিকভাবে মনে হয়েছিল হয়তো ফিজিওর নির্দেশে বিশ্রাম দেয়া হয়েছে দ্য ফিজকে। কিন্তু খোঁজ লাগিয়ে জানা গেল ভিন্ন তথ্য। মূলত ইনজুরির কারণেই আজ খেলছেন না মোস্তাফিজ। খেলতে পারবেন না পরবর্তী দুই সপ্তাহের মধ্যে।আজ দুপুরে  পক্ষ থেকে ফোন করা হলে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী পরিষ্কার বলেন, ‘গতকাল অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে মোস্তাফিজ। আমরা আজ এক্স-রে করেছি। তবে এক্স-রেতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবু আমরা তাকে দুই সপ্তাহের রেস্ট দিয়েছি। এরপর আবার তার অবস্থা রিভিউ করা হবে।’

এদিকে ঠিক এক সপ্তাহ পর ১৮ তারিখে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বাংলাদেশের। তবে মোস্তাফিজের মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে অন্তত ২৫ মে পর্যন্ত। ফলে বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও, হয়তো শুরু থেকেই বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে থাকতে পারবেন না মোস্তাফিজ।তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তা মনে করেন না। তার ধারণা ৭-১০ দিনের মধ্যেই সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে পারবেন মোস্তাফিজ। জাগোনিউজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর