,

সামাজিক মাধ্যমে নীরব কান্না, বিচারহীনতার সংস্কৃতি অবসানের আকুতি

news-image

হিমা আক্তার : নৃশংসতার শিকার ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির অকালে চলে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব কান্নার ঝড় তুলেছে। আবেগ মেশানো প্রতিবাদ আর ক্ষোভের প্রকাশ নানা জনের স্ট্যাটাসে। বিচারহীনতার সংস্কৃতি থেকে সমাজ-রক্ষার আকুলতা ফুটে উঠেছে পাতায় পাতায়।

অবশেষে সবছেড়ে না ফেরার দেশে চলে গেলেন মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান। মাদ্রাসায় পড়েও পাশবিকতায় বিরুদ্ধে লড়তে দ্বিধা করেন নি একটুও। মামলা করে প্রচলিত আইনের আওতায় আনতে চেয়েছিলেন শিক্ষকরূপী নরপশুকে। সেটাই হলো কাল।কেরোসিনের আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রনার মধ্যে বাঁচার আকুতি নিয়ে টিকে ছিলেন ৫দিন। নুসরাতের অকালে এই চলে যাওয়ায় শোক আর প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান অনেকে। নারীর প্রতি নৃশংসতা বন্ধের আকুলতাও ছিল অনেকের ফেইসবুকে স্ট্যাটাসে। ছিল নির্মমতা আর পাশবিকতা বন্ধের দাবিও। অনেকের আক্ষেপ ১৬ কোটি মানুষের প্রার্থনাও বাঁচাতে পারেনি নুসরাতকে।
অপমান, ক্ষোভে আর প্রতিবাদের ঝড় ফেইসবুকের পাতায় পাতায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর