,

স্থগিত উপজেলায় ভোট ৫ মে, কেন্দ্রে ১৭ এপ্রিল

news-image

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম ও আদালতের নির্দেশনায় যেসব উপজেলার ভোট স্থগিত হয়েছিল, সেখানে ৫ মে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার কমিশন সভা শেষে এ তথ্য সাংবাদিকদের জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ইসির নির্দেশনায় স্থগিত উপজেলাগুলোয় আগামী ৫ মে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তার মধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।

তিনি জানান, অনিয়মের কারণে যেসব কেন্দ্রের ভোট বন্ধ হয়েছিল, সেখানে আগামী ১৭ এপ্রিল পুনঃভোট হবে।

এবার চার ধাপে ৪৬৫টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলেও ভোট হয় ৪১৮টিতে। একক প্রার্থী থাকায় ৩০টি উপজেলায় ভোটের প্রয়োজন পড়েনি।

বাকি ১৭ উপজেলার ভোট স্থগিত করা হয়। এরমধ্যে ১০টি আদালতের আদেশে এবং সাতটি ইসির আদেশে স্থগিত করা হয়।

প্রসঙ্গত, এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের পর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর