,

মেসির নাক ফেটে রক্ত ঝরছে

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। ম্যানইউর ঘরের মাঠ বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম লেগের খেলায় এ ঘটনা ঘটে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টয় খেলাটি শুরু হয়। খেলার ৩০ মিনিটের মাথায় মেসি রক্তাক্ত হন। ম্যানইউর সেন্টারব্যাক চিরস স্মলিংয়ের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্ত পড়তে থাকতে মেসির।

সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন রেফারি। বল রিসিভ করতে গিয়ে এক সঙ্গে দুজনই এগিয়ে আসায় ঘটনাটি ঘটে। স্মলিংয়ের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নাক দিয়ে রক্ত ঝরতে থাকলে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন এই সুপারস্টারকে। দুই মিনিট পর আবার খেলার জন্য ফিট হলে রেফারি সবুজ সংকেত দেন।

মেসি মাঠ ছেড়ে গেলেও এক গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা। লুক শ ‘র আত্মঘাতী গোলে ম্যাচের ১৭ মিনিটের সময় এগিয়ে যায় বার্সা। প্রথমে অফসাইডের জন্য রেফারি গোল বাতিল করলেও ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সাহায্যে গোল পেয়ে যায় বার্সা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর